Home দেশের খবর ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

0
136

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি- ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের আমতলা সড়কে প্রতিবাদ সমাবেশ ও মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়ে।

 

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। পরে একটি মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ নিয়ে আলজাজিরার রিপোর্টের কারণে সরকার বিব্রতকর অবস্থায় পরেছে। তাই তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে জনগণের দৃষ্টি অন্য দিকে ঘোরাতে চায়। খেতাব বাতিল করা হলেও মানুষের মন থেকে কখনো জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here