ঝালকাঠিতে দুধ বিক্রীতেই চলে দৃষ্টিপ্রতিবন্ধীর জীবন!
মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি সদর পোনাবালিয়া ইউনিয়নের এক দৃষ্টিপ্রতিবন্ধীর সংসার চলে গাভীর দুধ বিক্রি করে। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও কারো কাছে হাত না পেতে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ের সৈনিক দৃষ্টিপ্রতিবন্ধী মিলন সিকদার। তিনি কাঞ্চন সিকদারের ছেলে। মিলন সিকদারের সাথে আলাপকালে তিনি বলেন, জন্মের পর থেকেই চোখে কম দেখি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ধারণক্ষমতাও কমতে…
