ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ডে ৩৫ দোকান ও বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি বসত ঘর পুড়ে গেছে। সোমবার সকাল সাড়ে সাত টায় জেলার কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাজারের একটি কসমেটিক্স এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। প্রথমে কাঠালিয়া ফায়ার সার্ভিস পরে ভান্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে অংশ নেয়।

 

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তিন ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফার্মেসি, মুদি-মনোহরী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফ্লাক্সি লোড, হোটেল, আড়ৎদারি ব্যবসা ও চায়ের দোকানসহ কাঁচা-পাকা ২৫টি দোকান ও ১০টি বসতঘর মুহুর্তের মধ্যে পুড়ে যায়।

 

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্থরা দাবী করেছে আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কাঠালিয়া উপজেলার প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনা স্থান পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *