ঝড়-বৃষ্টি এ বছর বেশি হতে পারে: আবহাওয়া অফিস
বাংলাদেশে মার্চ, এপ্রিল ও মে মাসে কালবৈশাখী ঝড় হয়। এ বছর মার্চ মাসে এখন পর্যন্ত কালবৈশাখী ঝড়ের দেখা মেলেনি। তবে ১৫ মার্চ থেকেই তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির এই ধারা আরও দুদিন অব্যাহত থাকবে। তাপমাত্রা বাড়ার তিনটি কারণ উল্লেখ করেছেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের আকাশে মেঘ নেই। প্রখর সূর্যের তাপ সরাসরি নেমে…
