Home জলবায়ু ও পরিবেশ চৈত্রের শুরুতেই তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

চৈত্রের শুরুতেই তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

0
216

চৈত্রের প্রথম দিনই চট্টগ্রাম বিভাগের দুটি অঞ্চল ও সিলেট বিভাগে শুরু হয়েছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বেড়ে তাপপ্রবাহ অন্যান্য অঞ্চলে বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬ দশমিক ৬ এবং সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার (১৫ মার্চ) ফেনী, সীতাকুণ্ড ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। এটি অব্যাহত থাকতে পারে। বুধবার (৫ মার্চ) আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে বুধবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here