Home আলোচিত ৩৭ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা, আরও বাড়ার আভাস

৩৭ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা, আরও বাড়ার আভাস

0
134

ক্রমান্বয়ে বাড়ছে তাপমাত্রা। ফলে থার্মোমিটারের পারদ ছাড়িয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১৫ মার্চ) গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানান, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সমান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে রোরবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল রাঙ্গামাটি ও সিলেটে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here