চলচ্চিত্র শিল্পী সমিতির নারী সদস্যের লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে বিউটি আক্তার মিনু (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে জানায় তার পরিবার।

রোববার (৬ মার্চ) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়, শনিবার দিনগত রাত দেড়টার দিকে বড় মগবাজার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হারুন অর রশিদ জানান, মিনু গলায় ফাঁস দিয়ে আ ত্মহ ত্যা করেছে বলে প্রাথমিক ধারণা আমাদের। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মিনুর ছোটভাই মো. ফারুক জানান, গত কয়েক মাস আগে সৌদি প্রবাসী নিলয় নামের এক পুরুষের সাথে মিনুর ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে নিলয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ করে শনিবার রাতে নিলয়ের সাথে মোবাইলে কথা বলতে বলতে দুজনে মাঝে মোবাইল ফোনে ঝগড়া হয়। রাতে তার রুমে সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখা যায় ঝুলে রয়েছে।

ফারুক আরো জানান, বিউটি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। সিনেমাতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। দিলদার, আফজাল শরীফ, কাবিলাসহ অনেকর সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৫ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেলে আর বিয়ে করেননি মিনু।

মৃতা মিনু বরিশাল জেলার গৌরনদী উপজেলা গইলা কালুপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নান খলিফার মেয়ে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *