কঠোর হুঁশিয়ারি দিলেন ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত সদস্য অঞ্জনা সুলতানা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে অঞ্জনাকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা কেয়া ও জেসমিনসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।

এদিকে অঞ্জনাকে শপথ পাঠ করানো শেষে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ি আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই।’

অঞ্জনা ছাড়া মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী প্রার্থীদের কেউই এখনও শপথ নেননি। এ বিষয়ে কাঞ্চন বলেন, ‘যারা এখনও শপথ নেননি, আমি আশা করব তারা শপথ নিতে আসবেন।’

কাঞ্চন বলেন, ‘আমরা এখনও কার্যকরী কমিটির সভা করিনি, আশা করছি ৭ দিনের মধ্যে কার্যকরী পরিষদের সভা করবো। যারা যারা নির্বাচিত হয়েছেন, সেই সভায় সবাইকে দাওয়াত দেয়া হবে।’

নির্বাচিতদের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করে সভাপতি বলেন, ‘সমিতিকে ইনফর্ম না করে পর পর তিনটি সভায় কারো অনুপস্থিতি যদি থাকে, তাহলে গঠনতন্ত্র অনুযায়ি সয়ংক্রিয়ভাবে তার কার্যকরী সদস্য পদ বাতিল বলে গন্য হবে।’

অনেকের পদত্যাগের কথা শোনা গেলেও এখন পর্যন্ত রোজিনার পদত্যাগের চিঠি পাওয়া গেছে বলে জানান কাঞ্চন। বলেন, ‘মাত্র একজন কার্যনির্বাহী সদস্যের পদত্যাগের চিঠি এসেছে। সেটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় হয়নি, কারণ আমরা কোনো সভা এখনও করিনি। সভায় এ নিয়ে সিদ্ধান্ত হবে।’

কেউ পদত্যাগ করলে তার স্থানে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কেউ আসবে বলে জানান কাঞ্চন। শিল্পী সমিতিতে সভাপতি সর্বময় ক্ষমতার অধিকারী হলেও কাঞ্চন বিশ্বাস করেন গণতন্ত্রে। সবার মতামত নিয়েই সমিতি পরিচালনা করার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *