ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে একটি বাক্সে পরিত্যক্ত অবস্থায় দুটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্যানের ছবির হাট গেট থেকে টিএসসি যাওয়ার পথে তাদের পড়ে থাকতে দেখা যায়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ গেটের বিপরীত পাশে পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ পুলিশকে খবর দিলে শাহবাগ থানা পুলিশ এসে মরদেহ দুটিকে ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করে।

কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলামত হিসেবে ককশিটের বাক্স আর বাচ্চা দুটিকে মুড়িয়ে রাখা কাপড় সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *