সিনেমার জন্য পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছেন ডি এ তায়েব

পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়ার জন্য রিটায়ারমেন্ট পিটিশন দাখিল করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর ও অভিনেতা ডি এ তায়েব। তিনি নিজেই গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

ডি এ তায়েব বলেন, ‘আমি যখন যে কাজ করি তা দায়িত্ব নিয়ে করি। কখনো কোনো কাজে একটুও ছাড় দিই না। দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি। অভিনয়ের জন্য ডিপার্টমেন্ট থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। এখন অভিনয়ে আমার ব্যস্ততা বেড়েছে। সেখানে কাজ করতে প্রায়ই ঢাকার বাইরে যেতে হয়। কিন্তু পুলিশে চাকরির কারণে সব জায়গায় যেতে পারি না। কারণ, আমি দায়িত্ব নিয়ে কাজ করি। যদি আমার চাকরির ক্ষেত্রে কোনো দায়িত্বে ঘাটতি পড়ে। এ জন্য স্বেচ্ছায় চাকরি থেকে অবসরে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি অবসরে গেলেও আমার ডিপার্টমেন্টের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আমি অভিনয়কে যেমন ভালোবাসি, ঠিক তেমনি আমার পুলিশ ডিপার্টমেন্টকেও ভালোবাসি। দীর্ঘদিন তাদের সঙ্গে কাজ করেছি। আমাকে আমার ডিপার্টমেন্টের সিনিয়র-জুনিয়র সবাই অনেক ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি।’

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *