নান্দাইলে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ট্রলি ও ব্যাটারি চালিত অটোরিকশা সংঘর্ষে কাঞ্চন মিয়া (৩২) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার পালাহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাঞ্চন মিয়া উপজেলার আগারগাঁও ইউনিয়নের ধরগাও উকুন্দিপাড়া গ্রামের আব্দুল বারিক মাস্টরের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে যাত্রীদের নিয়ে নান্দাইল চৌরাস্তা আসার পথে পালাহার নামক স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো পাঠান।

এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, খবর পেয়ে সেখানে গিয়ে ট্রলিটিকে আটক করা হয়। চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *