পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহনাজ আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অটোরিকশার দুই যাত্রী, চালক ও পিকআপভ্যানের চালক। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় ঝালকাঠি শহরের পেট্রোলপাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার নলছিটির রায়াপুর এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা…
