এম. এ মুহিত, নবীগঞ্জ প্রতিনিধি- সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরেকটি প্রাণ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রুপাইছড়া চা বাগানের পাশে মোটরসাইকেল ও সিমেন্ট বহনকারী একটি কার্ভাটভ্যান এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুবাশ্বির আহমেদ (১৮) গুরুতর আহত হলে তাকে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে।
নিহত মুবাশ্বির নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল দক্ষিন কুর্শামের মৃত ইউসুফ আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল থেকে বাড়িতে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয় মুবাশ্বির। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার দাফনের প্রস্ততি চলছিল।
