গোপালপুরে জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন ও সভা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পিং ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইনে ৩০ জন মহিলাদের মধ্যে ক্যান্সার প্রতিরোধ কাউন্সিলিং ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৭ দিন এ ক্যাম্পেইন চলবে।

উক্ত আলোচনা সভায় ও ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তাপস চন্দ্র সাহা, গাইনি কনসালট্যান্ট ডাক্তার নিলু শারমিন চৌধুরী, মেডিকেল অফিসার ডাক্তার আঞ্জু আনোয়ার ডুয়েল, নার্সদের সুপারভাইজার সাজেদা খাতুন।

আরো উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্য ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী ব্যক্তিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *