নায়িকাদের মা হওয়ার সিদ্ধান্ত নিতে কলিজা লাগে : ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা পরীমণি মা হচ্ছেন। সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের কাছে তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।

এদিকে সোমবার গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ।

সেই ছবির কমেন্টবক্সে অনেকেই জানিয়েছেন অভিনন্দন।

এদিকে পরীমণির মা হওয়ার সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নাটকের অভিনেত্রী ফারিয়া শাহরিন। যিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে শোবিজে পা রাখেন।

পরীমণির মা হওয়ার বিষয় সাধুবাদ জানিয়ে ফারিয়া শাহরীন ফেসবুকে লেখেন, আমি খালা হচ্ছি, আর সব সাংবাদিকরা মামা হচ্ছেন ব্যাপারটা খুবই আনন্দের। পরীমণি ও রাজের জন্য অনেক অনেক শুভ কামনা। এতো সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই।

ফারিয়া লিখেন, এতো বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এই পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমণি দেখেই পারলো। ভালো থাকুক এই লাভ বার্ড। ভালোভাসে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভ কামনা রইলো।’

এদিকে পরী জানান, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। পরী বলেন, ‘আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে, আমি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে বা লিখে বোঝানো যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *