এটাই হয়তো আমার প্রথম ও শেষ স্মার্ট কার্ড বিতরণ: মাহবুব তালুকদার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ‘আপনারা অনেক ভাগ্যবান যে ঢাকাতেও অনেক এলাকায় স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে না কিন্তু আপনারা স্মার্ট কার্ড পাচ্ছেন। সম্ভবত এটাই হয়তো আমার প্রথম স্মার্ট কার্ড বিতরণ এবং সম্ভবত এটাই হয়তো আমার সর্বশেষ স্মার্ট কার্ড বিতরণ।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় পরিচয়পত্রের স্মাট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেন।

তিনি বলেন, ১৫০টা প্রতিষ্ঠানে এ স্মার্ট কার্ড ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ স্মার্ট কার্ড ছাড়া নাগরিকত্ব পূর্ণতা পায় না। আমাদের এই দেশ রক্তের বিনিময়ে কেনা আমরা সেই দেশের নাগরিক এরচেয়ে মূল্যবান আর কি হতে পারে ব্যক্তিজীবনে। এই স্মার্ট কার্ড আমাদের ব্যক্তি জীবনকে ধন্য করেছে।

মাহবুব তালুকদার বলেন, কিছুদিন আগে একটা কর্মশালা করেছিলাম সেটা হচ্ছে যাদের পরিচয় নাই তাদের কি করে পরিচয়ের মাঝে আনতে পারি। ধরেন, যারা পথ শিশু তাদের অনেকের মা-বাবার নাম নেই কিম্বা যারা পরিত্যক্ত যাদের ডাসবিনে ফেলে গেছে তার চেয়েও বড় কথা মুক্তিযুদ্ধের সময় সেসব শিশুর জন্ম হয়েছিল যাদেরকে মনে করা হত অনাকাক্সিক্ষত তারা মোটেই অনাকাক্সিক্ষত নয়, তারা একটা স্বাধীনদেশের প্রথম সন্তান তাদের আত্মপরিচয়ের ব্যবস্থা হয়েছে। এই স্মার্ট জাতীয় পরিচয়ের মধ্যে দিয়ে কিছুটা পূরন করতে পারবো।

তিনি আরও বলেন, যারা এখন পর্যন্ত পরিচয়হীন তাদের একটা পরিচয়ের মধ্যে আনবো। আপনি যে একটা পরিবারের অংশ সেটাতো একটা পরিচয় পত্রের মধ্যে দিয়ে আনতে হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গির হোসেনে সঞ্চালনায় বিশেষ অথিতি হিসাবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিশনার মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদীসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাবৃন্দ ও পৌরসভার বিভিন্ন কাউন্সিলার বৃন্দ।

পরিশেষে নির্বাচন কমিশনার পৌর মেয়রকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *