বিয়ের এক সপ্তাহের মাথায় মিমের সংসারে দুঃসংবাদ

বিনোদন ডেস্ক- বিদ্যা সিনহা মিম সংসার শুরু করেছে এখনো দশদিন হয়নি। এর মাঝেই নায়িকার নতুন সংসারে দুঃসংবাদ। করোনায় আক্তান্ত হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার, বাবা বীরেন্দ্রনাথ সাহা।

যার ফলে নবদম্পতির মালদ্বীপের হানিমুন যাত্রা স্থগিত করা হয়েছে। এছাড়া বেশ কিছু আয়োজনও স্থগিত করেছেন মিম।

মিম বলেন, ‘সানি ও বাবার হালকা জ্বর-কাশি আছে; তবে বাবার গলা ব্যথা। দুজন বিশ্রামে আছেন। দুই পরিবারের বাকীদের করোনা পরীক্ষার ফলাফল এখনো নেগেটিভ। হানিমুনসহ অন্য পরিকল্পনা পরিবারের সবাই সুস্থ হলে নতুন করে করব।’

গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারার পর ৪ জানুয়ারি বিয়ে করেন মিম। বাগদান জানিয়ে করলেও বিয়ে অনেকটা গোপনেই সাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু গণমাধ্যমে বিয়ের খবর পূর্বেই প্রকাশ হয়। পরে মিমও ছবি প্রকাশ করে জানান বিয়ের খবর।

মিমের স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। মিম জানান, বিয়ের আগে তাদের ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিলো।

এদিকে বিয়ের তিনদিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছিলেন মিম।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *