বিয়ে করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন
বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। জীবনের নতুন ইনিংস শুরুর খবর সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই দিয়েছেন। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি দিয়েছেন ফারিয়া। তার ওই পোষ্ট বলে দিচ্ছে গতকাল বৃহস্পতিবার শুভকাজটি সম্পন্ন হয়েছে তার। সেখানে লিখেছেন, ‘সবার দোয়া চাই।’ খবরটি শুনে নেটিজেনরা মৌমাছির মতো ভিড় করেছেন তার পোস্টে। সহকর্মী অনুরাগীরা জানিয়েছেন অভিনন্দন।…
