প্রেমের পরিণতি দেওয়ার জন্য সুবাহকে বিয়ে করেছি: ইলিয়াস

বিনোদন ডেস্ক- ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম ও বিতর্কিত কল রেকর্ড ফাঁস হওয়ার পর আলোচনায় এসেছিলেন হুমায়রা সুবাহ। এরপর তিনি মডেলিং ও চলচ্চিত্রে অভিনয়ে আসেন।

 

সেই হুমায়রা সুবাহকে বিয়ে করলেন গায়ক ইলিয়াস হোসেন। বেশ কদিন ধরে ইলিয়াস-সুবাহর প্রেমের গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলো। প্রেমের পর্ব শেষে বিয়েও করেছেন দুজন।

 

বিজয় দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী ইলিয়াসের সঙ্গে তোলা কিছু ছবি ফেসবুকে শেয়ার করে সুবাহ লিখেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের প্রেমের গুঞ্জন উঠে।

 

বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ে হলুদের ২টি ছবি শেয়ার করলে দুজনের বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়ে উঠে।

 

এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে। এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, গত ১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে। তার আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল। আমাদের প্রেমের পরিণতি দেওয়ার জন্য বিয়ে করেছি।

 

নবদম্পতি ইলিয়াস-সুবাহ নগরীর বনানীতে সংসার পেতেছেন। তবে ইলিয়াস দ্বিতীয় স্ত্রী কারিনকে ডিভোর্স দিয়েছেন কি না তা এখনো জানা যায়নি। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।

 

নবাগত চিত্রনায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। বর্তমানে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুবাহ।

 

অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *