ফাঁস হওয়া অডিও নিয়ে অবশেষে মুখ খুললেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস হওয়া অডিও নিয়ে এবার মুখ খুলেছেন খোদ বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়িকা।

 

ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করা মাহি তার ফেসবুক আইডিতে দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

ওই ভিডিও’র ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা…।’

 

ভিডিওতে মাহিয়া মাহি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি মাহিয়া মাহি। আমি এখন হারাম শরিফে আছি মক্কাতে। সবাই নিশ্চয়ই জানেন যে, আমরা ওমরা পালন করতে এসেছি এবং সেজন্যই তেমন একটা ফোন কল রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি তেমন একটা ফোন হাতে রাখছি না। এবাদত করতে এসেছি এবাদতটা ঠিকমতো করতে চাই।

 

‘আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মান বোধে কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে এবং আজকেও ভীষণভাবে বিব্রত।

 

‘নিজের কাছে নিজে ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। কিন্তু আপনারা নিজে থেকে একবার চিন্তা করে দেখবেন যে, এই ভাষার প্রতিউত্তর, এই ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কী দেয়া উচিৎ ছিল। কিছু বলার ভাষা আমার ছিল না। আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতোন করে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ করে থেকেছি পাশ কাটিয়ে গেছি।

 

‘এটা ঠিক দুই বছর আগের একটি ঘটনা ছিল এবং আমি বরাবরের মতোই আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনো দিন সেই রেজাল্টটা তিনি পাবেন এবং তিনি পেয়েছেন। এটা প্রমাণিত। আলহামদুলিল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *