হাফ ভাড়ার দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বাস ভাঙচুর

নজর২৪, ঢাকা- রাজধানীর সাইন্সল্যাব মোড়ে হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

 

এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন।

 

এর আগে বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখেন এবং হাফ ভাড়া নিশ্চিত করতে বাস মালিকদের প্রতিশ্রুতি দাবি করেন শিক্ষার্থীরা।

 

পরে শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের ভিত্তিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে দাঁড়ান বিক্ষোভরত শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *