কান্নায় ভেঙে পড়লেন মেয়র জাহাঙ্গীর আলম

নজর২৪, গাজীপুর- গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবন আওয়ামী লীগে থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (২০ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় বাসা থেকে সংবাদ সম্মেলন করার কথা ছিলো।

 

কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে বাসার দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নামেন। তখন উপস্থিত সাধারণ জনগণ ও নেতা-কর্মীদের কান্না দেখে ভেঙে পড়েন তিনি। মেয়রও কান্না করেন। তার কান্না দেখে উপস্থিত লোকজন উচ্চস্বরে কান্না শুরু করেন।

 

পরে মেয়র দাবি করেন, দুই মাস ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তবে তাকে দেখা করার অনুমতি দেয়া হয়নি।

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে মন্তব্য করে জাহাঙ্গীর আলম বলেন, বহিষ্কার করার মাধ্যমে তার সঙ্গে অন্যায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *