তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার রাজপথে নামলো বিএনপি

নজর২৪, ঢাকা- ডিজেল, কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

 

সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয়। মানববন্ধনকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাব এলাকায় মানুষের ঢল নেমেছে।

 

এদিন সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসময় প্রেস ক্লাবসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করছেন ঢাকা মাহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

 

এদিকে, কর্মসূচিতে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

 

বেলা পৌনে ১২টার সময় কর্মসূচি চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে যোগ দিয়েছেন মানববন্ধনে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর নেতা আবদুস সালাম, আমান উল্লাহ আমানসহ অনেকে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *