সাদ কেয়ারলেস, নিজেকে নিয়ে একদমই ভাবে না: বাঁধন

বিনোদন ডেস্ক- জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ক্যারিয়ারের সেকেন্ড ইনিংসে খুব বেশি কাজ করছেন না। তবে তিনি সর্বশেষ আলোচনায় আসেন প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে।

 

কান চলচ্চিত্রে উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। কান উৎসবে এটি ছিল বাংলাদেশের অফিসিয়াল প্রথম সিনেমা। ছবিটি আগামী ১২ নভেম্বর স্বদেশিরা দেখতে পারবেন। দেশের ১০টি প্রেক্ষাগৃহে আসছে এটি।

 

তাই আলোচনার অনেকটা জুড়ে রয়েছেন এর নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, বাকি অংশে আছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

 

কানের লালগালিচাসহ নানা স্থানে ‘দারুণ’ জুটি হিসেবে পাওয়া গেছে তাদের। ব্যক্তিগত জীবনেও ভালো বন্ধু তারা। কথায়-বার্তায় তার খানিকটা রেশ পাওয়া যায়।

 

যেমনটি বাঁধন বললেন, ‘সে (সাদ) নিজেকে নিয়ে একদমই ভাবে না। অনেক কেয়ারলেস। ও নিজেকে যেভাবে মেইনটেইন করে, বাস্তবে কেউ কল্পনাও করতে পারবে না।’

 

সাদ সম্পর্কে বাঁধন আরও বলেন, ‘যে সময়ে সবাই টাকার পেছনে ছুটছে, একই সময়ে সাদের পেছনে মানুষ টাকা নিয়ে ঘুরছে। অথচ সে টাকার দিকে ফিরেও তাকাচ্ছে না! এই ক্ষমতা খুব কম মানুষের থাকে।’

সম্প্রতি এক অনলাইন নিউজ পোর্টালে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন বাঁধন।

শুধু ‘রেহানা মরিয়ম নূর’ নয়, বাঁধন মনখোলা কথা বলেছেন বলিউডের ‘খুফিয়া’ ও সহশিল্পী টাবুকে নিয়ে। বলেছেন তার প্রথম প্রেম, প্রথম চিরকুট পাওয়াসহ জীবনের নানা বাঁকের কথা। আলাপ করেছেন দেশের অন্যতম চার তারকা শিল্পী মোশাররফ করিম, জয়া আহসান, আফরান নিশো আর জিয়াউল ফারুক অপূর্বকে নিয়েও।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাঁধন হতাশা প্রকাশ করে বলেছেন, ‘চারপাশে হাজার মানুষের ভিড়ের মধ্যেও আমি নিজেকে একা মনে করি। আমি সত্যিই একা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *