আরিয়ান-পরীমণির মিল খুঁজছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক- বলিউড তারকা শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ঢালিউডের অভিনেত্রী পরীমনির সাম্প্রতিক ঘটনার মধ্যে কিছুটা মিল পাওয়া যায়। কারণ পরী-আরিয়ান খান দুজনের মা দক মামলায় কারাগারে ছিলেন। এমনকি তাঁরা ২৬ দিন করে হাজতবাস করেছিলেন। এই ঘটনায় পরীমনি-আরিয়ানের মিল খুঁজছেন নেটিজেনদের এক অংশ। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে সেসব বার্তা।

 

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে একটি পার্টিতে নিষিদ্ধ মা দক সে ব নের অভিযোগে গ্রেপ্তার করার ২৬দিন পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

মুম্বাইয়ের উপকূলে সমুদ্রে ভাসমান একটি ক্রু্জ শিপে নিষিদ্ধ মাদক নিয়ে চলা এক পার্টি থেকে ২৩ বছর বয়সী আরিয়ান খানকে গত (২ অক্টোবর) গ্রেপ্তার করেন ভারতের কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রমোদ তরীটি মুম্বাই থেকে গোয়া অভিমুখে যাচ্ছিল।

 

অবৈধ মা দক রাখা, সে বন করা ও বিক্রি সংক্রান্ত আইনের আওতায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এনসিবি। শাহরুখ পুত্রকে প্রেফতারের পর তার আইনজীবী বেশ কয়েকবার জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। সেই জন্য আরিয়ানকে ২৬ দিন মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে থাকতে হয়েছে।

 

অন্যদিকে,গত ৪ আগস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরীমনির বাসায় অভিযান চালিয়ে মা দ কদ্রব্য জ ব্দ করে।পরদিন বনানী থানায় মা দক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় পরীমনিসহ ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

 

পরবর্তীতে এই মামলায় পরীমনিকে ৩ দফায় ৭ দিনের রিমা ন্ডে পাঠানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার আরেকটি আদালত মামলায় পরীমনিকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। গত ১ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান পরীমনি। পরীমনিকেও ২৬ কারাগারে থাকতে হয়েছে।

 

শাহরুখ খানের ছেলে এবং চিত্রনায়িকা পরীমনি যেদিন জামিন পেয়েছিলেন, সেদিন জেল থেকে ছাড়া পাননি। আরিয়ানা খানের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তিনিও জামিন পাওয়ার একদিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

 

আরও পড়ুন-

ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচতেই পারি: বললেন পরীমণি

অবশেষে ‘বিতর্কিত পোশাক’ নিয়ে মুখ খুললেন পরীমণি

পরীমণির জন্মদিন: অবশেষে পাওয়া গেল সেই অনাথ আশ্রমের খোঁজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *