Home আলোচিত সেই ইকবাল আরও ৫ দিনের রিমান্ডে

সেই ইকবাল আরও ৫ দিনের রিমান্ডে

0
140

নজর২৪, কুমিল্লা- কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

 

সাত দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল পৌনে ৩টায় তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করা হয়। এ সময় সাতদিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের মঞ্জুর করেন।

 

আসামিরা হলেন, প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

 

এর আগে ২৩ অক্টোবর ইকবালসহ চার আসামিকে ৭ দিনের রিমান্ডে পায় পুলিশ। সেই রিমান্ড শেষ হওয়ার দিনেই শুক্রবার বেলা আড়াইটার দিকে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে তোলা হয়।

 

পুলিশ সুপার এনামুল হক বলেন, ‘ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আমরা শুক্রবার আদালতের কাছে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করি। বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ডে পাঠান।

 

মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারাই আসামিদের জিজ্ঞাসাবাদ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে। রিমান্ড শেষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত বলা হবে।’

 

কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মনির আহমেদ জানান, কুমিল্লায় কোরআন অবমাননা, পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুনের ঘটনায় ১২টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮৬ জনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here