Home রাজধানী নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ৫০ নেতা-কর্মী কারাগারে

নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ৫০ নেতা-কর্মী কারাগারে

0
95

নজর২৪, ঢাকা- নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া বিএনপির ৫০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ১৫ জনের সাতদিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রিমান্ড বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) শুনানি হবে।

 

যাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে, তারা হলেন, আবু সুফিয়ান, আবু হান্নান তালুকদার, জিহাদুল হক, ঝলক মিয়া, আল ইমরান, শাহাদাত হোসেন, সজিব, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান, হাসান আলী, মুতাছিম বিল্লাহ, গাজী সুলতান জুয়েল, রেজাউল ইসলাম প্রিন্স, শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার।

 

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫০ জনকে আটক করা হয়।

 

সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নয়াপল্টন ও এর আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here