অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক- ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সফলভাবে ডেবিউ করেছেন বড়পর্দাতেও। কাজের পাশাপশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী।

 

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে আবারও বিয়ে করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। যা নিয়ে রীতিমতো বিরক্ত এই অভিনেত্রী। বিয়ে ও সাইবার বুলিং নিয়ে সম্প্রতি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘কেউ যদি কোনো বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না! বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরও অনেক কিছু আছে!’

 

এর আগে এক স্ট্যাটাসে ফারিয়া ইংরেজিতে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, দ্যা গ্রেটার দ্যা স্ট্রোম, দ্যা ব্রাইটার দ্যা রেইন ব্রো।’

 

তিনি আরও লিখেছেন, ‘‘বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। পরিবার, ক্যারিয়ার, পড়াশুনা, বন্ধুবান্ধব এগুলাও জীবনের একেকটা পার্ট! এখন সবাই বিয়ে নিয়ে কমেন্ট করে, যা নিয়ে পোস্ট দেই, কমেন্ট করে ‘বিয়ে করবেন কবে’! কিন্তু বিয়ে করলে আবার বলবে, ‘আপনাদের তো বিয়ে টিকে না’, ‘আবার কবে ছাড়বেন’, ‘বারোভাতারি’, ‘মিডিয়ার মানুষ খারাপ’, তাদের খালি বিয়ে হয়!’’

 

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। বিয়ের ঠিক এক বছর নয় মাসের মধ্যে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। একে অপরের প্রতি কোনো অভিযোগও নেই তাদের। দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে। তাই আলাদা হয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *