বিনোদন ডেস্ক- চিত্রপরিচালক গাজী মাহবুব সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। যিনি চিত্রনায়িকা পরীমণি’র মুক্তির বিষয়ে সোচ্ছার ছিলেন। কয়েকদিন আগে পরীমণি’র সঙ্গে আদালতের এজলাসে দেখাও করে এসেছেন এই পরিচালক।
আরও পড়ুন-
পরীমণি ইস্যুতে কাঠগড়ায় শিল্পী সমিতি!
পরীমণি ইস্যুতে উত্তাল শোবিজ : এবার মুখ খুললেন ফেরদৌস
পরীমণির পাশে আছি : মুখ খুললেন জায়েদ খান
জানা যায়, ‘প্রেমের তাজমহল’ সিনেমার পরিচালক ২৬ আগস্ট রাত ১১টার পর নিজ কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন।
এতে তার কান-এর পর্দা ফেটে গেছে, বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও মস্তিষ্কে আঘাত লেগেছে। হামলার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
সাম্প্রতিক সময়ে গাজী মাহবুব চিত্রনায়িকা পরীমনির মুক্তি বিষয়ে সোচ্চার ছিলেন। তাঁর ওপর হামলার সময় সন্ত্রাসীরা বলছিল, ‘তুই বেশি বেড়ে গেছিস। তুই খুব বাড় বেড়েছিস, তুই কথা শুনিস না।’ হামলার সময় তিন থেকে চারজন লোক ছিল। যাদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন তিনি।
পরীমনি ইস্যুতে হামলা হয়েছে কি না গাজী মাহবুবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। হামলার সময় এসব কিছুই বুঝিনি। সাম্প্রতিক সময়ে পরীমনির মুক্তি বিষয়ে বিভিন্ন মিছিল সমাবেশে অংশ নিয়েছিলাম। তবে কোনো ধরনের হুমকি পাইনি। শুধু কাছের মানুষজন আমাকে ‘অফ যেতে’ বলছিল।
হামলার বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় গাজী মাহবুব একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। প্রতিবাদ লিপিতে সংগঠনটি বলছে, এই হামলার ঘটনায় পরিচালক সমিতি মানসিকভাবে আহত হয়েছে। এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি করেছে সংগঠনটি।
আরও পড়ুন-
সমিতির সিদ্ধান্তে ক্ষুব্ধ : পরীমণি ইস্যুতে মুখ খুলছেন জ্যেষ্ঠ শিল্পীরা
