প্রিজন ভ্যানে পরীমণিকে একাই নেওয়া হলো কাশিমপুরে

নজর২৪ ডেস্ক- আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

শনিবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালতের আদেশের পর শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ১২ মিনিটের দিকে প্রিজন ভ্যানে করে পরীমণিকে কাশিমপুর আদালতে নেওয়া হয়। এসময় উৎসুক জনতার ভিড় দেখা যায়।

 

দেখা যায়, ওই প্রিজন ভ্যানে পরীমণিকে একাই নেওয়া হয়। ভ্যানে অন্য কোনো আসামি ছিলেন না। তিনি ভ্যানের ডানপাশে দাঁড়িয়ে ছিলেন। তবে তিনি কোনো কথা বলেননি।

 

তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

পরে পরীমনির সঙ্গে তার আইনজীবীরা কথা বলার জন্য একটি আবেদন করেন। কিন্ত আবেদনটি বিচারক খারিজ করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *