Home দেশের খবর ঢাকা অটোপাসের দাবিতে ভূঞাপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোপাসের দাবিতে ভূঞাপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
88

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গতবারের (২০২০ সালের) এইচএসসি পরীক্ষার্থীদের মত অটোপাসের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এসএসসি পরিক্ষার্থীরা।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভুঞাপুর বাস টার্মিনালে প্রায় ৩০ মিনিট ভূঞাপুর-তারাকান্দি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীরা।

 

তাদের দাবি, মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তাদের লেখাপড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম থাকলেও সবার পক্ষে তা সম্ভব হয়নি। এমতাবস্থায় তাদের সিলেবাস শেষ হয়নি।

 

ভূঞাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এস.এস.সি পরিক্ষার্থী রোহান বলেন, আমরা পরীক্ষা দিতে পারব না। আমরা কোনভাবেই সিলেবাস শেষ করতে পারিনি। গত বছর আমরা কোন ক্লাস করতে পারিনি। আমাদের মত গরীব পরিবারের সন্তান যারা আছে তাদের পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব হয়নি।

 

বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজু বলেন, করোনাকালিন সময়ে আমরা বাসা থেকে বের হতে পারি নাই। স্কুল বন্ধ থাকায় আমরা ক্লাস করতে পারি নাই। এমতাবস্থায় আমরা পরীক্ষা দেওয়ার জন্যপ্রস্তুতি নিতে পারিনি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের পরীক্ষা না নিয়ে সরাসরি কলেজে ভর্তির ব্যবস্থা করে দিন।

 

এ সময় আরো বক্তব্য রাখেন, ওমর ফারুক, সুমন, সাগর, সৈসব।

 

উল্লেখ্য, মহামারীর প্রকোপ বেশি থাকায় গত বছরের এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে সম্প্রতি ফল ঘোষণা করা হয়েছে। এবা‌রের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশও পরীক্ষা ছাড়া পাসের দাবিতে আন্দোলনে নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here