আল জাজিরার প্রতিবেদন অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ: কাদের

নজর২৪, ঢাকা- বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ।

 

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশের এত ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া যেখানে কোনো ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশন শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।

এর আগে কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” শিরোনামে প্রচারিত প্রতিবেদনকে বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক মদতপুষ্ট অপপ্রচার আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এ অবস্থান জানায় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *