Home আলোচিত ঢাবির হলে মাদকসেবনরত ছাত্রলীগ নেতা আটক

ঢাবির হলে মাদকসেবনরত ছাত্রলীগ নেতা আটক

0
83

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মাদকসেবন করা অবস্থায় মেহেদী হাসান (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ৷

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সলিমুল্লাহ মুসলিম হলে এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদকসেবন করতো বলে বিভিন্ন সময় হল প্রশাসন থেকে আমাদের কাছে এমন অভিযোগ আসতো। তাকে পূর্বে একাধিকবার সতর্ক করে দেয়ার পরও সতর্ক না হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে।

 

প্রক্টর আরো বলেন, গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

 

শাহবাগ থানার এএসআই মাসুদ রানা বলেন, কালকে রাত ১২টার দিকে খবর পেয়ে আমরা এসএম হলে যাই। সেখানে কয়েকজনকে মাদক সেবন করা অবস্থায় পাই। তখন তাদের নেতৃত্ব দেয়া মেহেদী হাসানকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here