জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পান্ডের, শুক্রবার বেলা ১১টা নাগাদ এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ৩২ বছরের নায়িকার এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। অবশেষে জবাব দিলেন পুনম নিজেই! হ্যাঁ, বেঁচে আছেন পুনম পাণ্ডে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানিয়েছেন বিতর্কিত এই তারকা নিজেই।
আরও পড়ুন-
কেজিএফ, পুষ্পার মতো সিনেমা নিয়ে আসছেন শাকিব খান
এবার বলিউডের রাখি সাওয়ান্তের সঙ্গে সিমরিন লুবাবা
ভিডিওতে পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা হয় না।
ভিডিওতে পুনম আরও জানান, আগের মৃত্যুর পোস্টটি তিনি নিজেই দিয়েছিলেন। যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। বলেন, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে, যাঁরা আমার জন্য আহত হয়েছেন।’
পাশাপাশি এই মৃত্যুর নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে এই তারকা জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন।
পুনম বলেন, সার্ভিক্যাল ক্যানসার এমন একটি রোগ, যা নীরবেই আমাদের প্রাণ নিয়ে যায়। আমি গর্বিত, আমার মৃত্যুর খবরের কারণে এই বিষয়টি সামনে এসেছে। আলোচনা শুরু হয়েছে।
এর আগে শুক্রবার সকালে পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই দুঃসংবাদটি শেয়ার করা হয়। ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি।’
বিতর্কিত মডেল পুনমের ৩২ বছর বয়সে মৃত্যুর খবর শোনার পর অনেকেই অবাক হয়েছিলেন। শুক্রবার গোটা দিনজুড়ে পুনম পান্ডের মৃত্য নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সার্ভিক্যাল ক্যান্সার নিয়েও এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা হতে শুরু করে।
তবে এদিন মুম্বাই থেকে কানপুর পর্যন্ত তাঁর মারা যাওয়ার কোনও চিহ্ন পায়নি ভারতীয় গণমাধ্যমগুলো। ২৯ জানুয়ারি তাঁকে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে, তার তিনদিনের মাথায় এই খবর সামনে আসায় অনেকেই প্রশ্ন তুলছেন।
এদিকে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তাঁর জনসংযোগ টিম জানালেও কখন এবং কোথায় পুনম মারা গেছেন সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না। তাঁর ম্যানেজার বলেছেন যে তিনি কানপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। একপর্যায়ে পরিবারের সবার ফোনও সুইচ অফ পাওয়া যায়। সব মিলিয়ে শুক্রবার দিন পুনমের মৃত্যুর খবরে তোলপাড় পড়ে যায় নেটপাড়ায়।
আরও পড়ুন-
লাখ টাকার শাড়ি আমি এক ঘণ্টাও পরে থাকতে পারিনি: শিরিন শিলা
আমি মুখ খুললে সম্মান নিয়ে চলতে পারবেন না: নির্মাতাকে রাজ রিপা
তবে শনিবার এই রহস্য থেকে পর্দা ওঠে। ফ্যাশন এবং চলচ্চিত্র সমালোচক উমায়ের সান্ধু একটি টুইট করেন। লেখেন, পুনম বেঁচে আছেন এবং তিনি তার মৃত্যুর খবর উপভোগ করছেন। উমাইর তাঁর টুইটে আরও দাবি করেছেন যে তিনি পুনমের কাজিনের সঙ্গে কথা বলেছেন। এটি পুনমের একটি প্রচার স্টান্ট।
