Home প্রধান খবর কঠিন সময়ে বুবলীর পাশে দাঁড়ালেন জায়েদ খান

কঠিন সময়ে বুবলীর পাশে দাঁড়ালেন জায়েদ খান

0
13

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। তিনি তার বিচিত্র কারিশমায় আলোচনায় থাকেন সবসময়। কখনও ডিগবাজি, কখনও নিজের জীবন-যাপন নিয়ে বিভিন্ন মন্তব্য তাকে ভাইরাল তকমায় রাখে। এবার চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে মন্তব্য করেছেন এই চিত্রনায়ক।

আরও পড়ুন-

কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী

আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই: শাকিব খান

সম্প্রতি একটি সেলিব্রেটি শো’তে হাজির হয়ে বুবলী প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টা এমন, বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

ওই অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন জায়েদ খান। যেখানে তিনি বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দু’টি গুনের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন।’

এই অভিনেতা আরও বলেন, ‘তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’

আরও পড়ুন-

এবার ছেড়ে দিলেন না বুবলীও, প্রকাশ্যে ধুয়ে দিলেন শাকিব খানকে

প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া

নিজেকে নিয়ে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে জায়েদ বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনোই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here