জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে যা বললেন ইধিকা

একটি মাত্র সিনেমা করে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা আর পরিচিতি লাভ করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির নায়ক যে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার ‘প্রিয়তমা’ হয়েই তো এত পরিচিতি ইধিকার।

আরও পড়ুন-

কঠিন সময়ে বুবলীর পাশে দাঁড়ালেন জায়েদ খান

আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই: শাকিব খান

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামনে বাংলাদেশের একাধিক সিনেমায় নাকি কাজের কথা চলছে কলকাতার টিভি সিরিয়ালের এই অভিনেত্রীর। সেসব কাজেই সম্প্রতি একবার বাংলাদেশে এসেছিলেন ইধিকা। এসময় ধানমন্ডিতে একটি পণ্যের শোরুম উদ্বোধন করেছেন তিনি।

এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। যেখানে তাকে অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। ইধিকাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি না? এর জবাবে অভিনেত্রী বলেন, ডেফিনেটলি! প্রস্তাব আগে পাই, তারপরে ভেবে দেখব।

ইধিকার কথায় স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি। তবে একটু ভেবেও দেখবেন।

আরও পড়ুন-

এবার ছেড়ে দিলেন না বুবলীও, প্রকাশ্যে ধুয়ে দিলেন শাকিব খানকে

প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া

এদিকে ওপার বাংলার এই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানকে চেনেন কি না? জবাবে ইধিকা জানান, অবশ্যই চিনি। কেন চিনব না? তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনও প্রচুর নিউজ দেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *