কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। তার অভিনয় জীবন শুরু হয় নাট্যগুরু মামুনুর রশীদের দল আরণ্যক দিয়ে। মঞ্চ থেকে টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি- সব মাধ্যমেই অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

এবার এই অভিনেতার ক্যারিয়ারে নতুন এক সম্মান যুক্ত হয়েছে। কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

আরও পড়ুন-

আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই: শাকিব খান

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ ‘সেরা বাঙালি’ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেন বাংলাদেশী এই অভিনেতা চঞ্চল চৌধুরী।

এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার ও সাকিব আল হাসান।

‘সেরা বাঙালি’ পুরস্কার প্রাপ্তির পর চঞ্চল চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু। ’

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে। ’

ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে ‘পদাতিক’ সিনেমা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

আরও পড়ুন-

প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া

সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এদিকে, অক্টোবরে ছবিটি প্রথমবার প্রদর্শিত হয়েছে‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ। সেখানে দারুণ প্রশংসিত হয় ছবিটি, প্রশংসিত হয় মৃণালরূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও। এছাড়াও, সিনেমাটি ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *