Home আলোচিত শ্রাবন্তীকে নিয়ে মালদ্বীপ ভ্রমণের পর এবার নতুন প্রেমিকার সঙ্গে অভিরূপ

শ্রাবন্তীকে নিয়ে মালদ্বীপ ভ্রমণের পর এবার নতুন প্রেমিকার সঙ্গে অভিরূপ

0
10

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ঘিরে হরহামেশাই প্রেমের সম্পর্কের খবর চাউর হয়। এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। এমনটাই বলেন তার সমালোচকরা। অবশ্য সমালোচদের কথায়ও যুক্তি আছে।

তিনবার সাতপাকে ঘুরে দানে দানে তিন দান শেষ করেছেন শ্রাবন্তী। এরপর জুটিয়েছিলেন এক ব্যবসায়ী প্রেমিক। অভিরূপ নাগ চৌধুরী নামের ওই প্রেমিকের সঙ্গে তার মাখামাখির খবর নেটিজেনদের কারও অজানা নয়।

আরও পড়ুন-

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া

একসঙ্গে ছুটি কাটানো, পূজায় ঘুরে বেড়ানো, সামাজিক মাধ্যমে এ নায়িকার প্রতি অভিরূপের আদরমাখা মন্তব্য দেখেই তাদের প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। শুরুতে বিষয়টা গোপন রাখলেও বেশিদিন ভক্তদের নজর থেকে লুকিয়ে রাখতে পারেননি। অভিরূপ নাগ চৌধুরী নামের ওই ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তীর প্রেম ছিল ওপেন সিক্রেট। একসঙ্গে মালদ্বীপেও গিয়েছিলেন এই জুটি। সেখানে সময় কাটিয়েছেন নিজেদের মতো করেই।

২০২২ সালের মার্চ মাসে শ্রাবন্তীর বাড়ির পুজাতেও দেখা গিয়েছিল অভিরূপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একে অন্যেকে অনুসরণ করতেন। কিন্তু হঠাৎ করেই ভাঙন ধরে সেই সম্পর্কের। যোগাযোগ বন্ধ হয়ে যায় এই জুটির। কেন সম্পর্কটা এখানেই শেষ হল, তা নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন দু’জনেই।

এর মাঝেই নতুন এক তরুণীর সঙ্গে দেখা মিলল অভিরূপের। শেলি চৌধুরী নামে ওই তরুণীর সঙ্গেই নাকি বর্তমানে প্রেম করছেন তিনি। ইনস্টাগ্রামেও ভালোবাসা জানিয়ে ছবি প্রকাশ করছেন প্রতিনিয়ত। সেসব দেখে ভক্তরাও শ্রাবন্তীর কথা স্মরণ করছেন নতুন করে।

আরও পড়ুন-

আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

যেখানে সুখ সেখানেই আমি উষ্ঠা খাই: মাহিয়া মাহি

এদিকে, আদালতে এখনও চলছে শ্রাবন্তী ও তৃতীয় স্বামী রোশানের বিচ্ছেদ মামলা। স্বামীর কাছ থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছেন অভিনেত্রী। ২০২১ সাল থেকেই রোশানের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ছেলে অভিম্যনুকে নিয়ে আলাদা থাকছেন শ্রাবন্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here