যেখানে সুখ সেখানেই আমি উষ্ঠা খাই: মাহিয়া মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি এই নায়িকা।

আরও পড়ুন-

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া

দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভোটার জালিয়াতির কারণে রবিবার (০৪ ডিসেম্বর) বাতিল হয়েছে সেটিও। এরপরই রাতে ফেসবুকে এক পোস্টে মাহি লিখেছেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি দুঃখ কি আমি বুঝি না।’

অবশ্য গতকাল দুপুরে আরেকটি একটি পোস্ট দিয়েছিলেন এই চিত্রনায়িকা। তাতে মাহি লেখেন, জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

তিনি আরও লেখেন, টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

আরও পড়ুন-

আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

শেষে চিত্রনায়িকা লেখেন, সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। ‘আমিও করতে পারি’, এটা প্রমাণ করার জেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *