ছবি প্রকাশ করে শাকিব খানকে যে বার্তা দিলেন মিশা সওদাগর

অভিনয় ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে। ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল সিনেমাটি। ‘মশাল’ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। বলা হচ্ছে, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কথা।

দীর্ঘ ২৪ বছরের চলচ্চিত্রের ক্যারিয়ার। এর মধ্যে গত দেড় যুগ ধরে করেছেন রাজত্ব। দেশের সিনেমার এই সুপারস্টারের ক্যারিয়ারের দুই যুগ পূর্তিতে তাকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সহকর্মীরা। তাদেরই একজন অভিনেতা মিশা সওদাগর।

ক্যারিয়ারের দুই যুগ পূর্তিতে এই নায়ককে উদ্দেশ করে এক ফেসবুক বার্তা দিয়েছেন তিনি। যেখানে শাকিব খানের সঙ্গে তার একটি ছবি পোস্ট করে মিশা লিখেছেন, ‘নাম যশ দেয়ার জন্য পৃথিবীতে অনেক লোক আছে। কিন্তু দোয়ার জন্য অনেক কম। তুমি সবসময় আমার দোয়ার মধ্যে ছিলে, আছ এবং থাকবে। দুই যুগের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা।’

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহার সিনেমা প্রিয়তমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। ঈদে মুক্তি নিশ্চিত করতেই দিনরাত ক্যামেরার সামনে থাকতে হচ্ছে অভিনেতাকে। ক্যারিয়ারের বিশেষ দিন রোববারও কক্সবাজারে শুটিং করছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *