ঝালকাঠিতে প্রথমবারের মতো ঈদের জামাতে নারীরা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণ করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে। মসজিদের খতিব মাওলানা গাজী মো. শহীদুল ইসলাম ইমামতি করেন। এতে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

একই স্থানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে ২য় জামাত। প্রধান জামাতের পাশে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। সেখানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমসহ বিভিন্ন নারীরা।

এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।

ঈদগাহ ময়দান ছাড়াও নেছারাবাদ মাদ্রাসা ময়দান, মদিনা মসজিদ, পুলিশ লাইন, উপজেলা পরিষদসহ জেলার সকল জামে মসজিদ ও ঈদগাহে সহ পাঁচ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *