Home বিনোদন প্রথমবার নিজেদের গণ্ডির বাইরে অনন্ত জলিল-বর্ষা!

প্রথমবার নিজেদের গণ্ডির বাইরে অনন্ত জলিল-বর্ষা!

0
372

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘দিন দ্য ডে’ মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে। নতুন করে তারা একসঙ্গে অভিনয় করলেন ‘কিল হিম’ ছবিতে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এ ছবির পোস্টার প্রকাশিত হলো রবিবার বিকেলে।

অনন্ত-বর্ষা দুজনেই তাদের ফ্যান পেজে পোস্ট দিয়ে লিখেছেন, ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পাবে ‘কিল হিম’। যেটি পরিচালনা করেন এমডি ইকবাল।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, অনন্ত-বর্ষা মোটর সাইকেলে চেপে আছেন। গাড়ির হেডলাইট জ্বলছে। সানগ্লাস চোখে মোটর সাইকেলে পিস্তল হাতে গুলি করতে যাচ্ছেন অনন্ত জলিল। তিনি পুরোপুরি অ্যাকশন মুডে আছেন। দেখা যায় অনন্তর কপালে কাটা দাগ। পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন বর্ষা।

পোস্টার ছাড়া ‘কিল হিম’ ছবির গান-ট্রেলার কিছুই এখনও প্রকাশ হয়নি। জানা যায়, বর্তমানে ছবির গানের শুটিং চলছে। শিগগির প্রচারণায় নামবেন সংশ্লিষ্টরা।

২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই অনন্ত বর্ষা ছবি করে আসছেন। এবার তারা জানান, ‘কিল হিম’র মাধ্যমে নিজেদের প্রযোজনার বাইরে ছবি করলেন। অনন্ত জলিল জানান, এটি অ্যাকশন ধাঁচের ছবি। এর জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখেছেন। বর্ষা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here