সেহরিতে উঠার জন্য লুকিয়ে এলার্ম দিয়ে রাখতাম: চমক

রুকাইয়া জাহান চমক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। শোবিজে যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ২০২০ সাল থেকে অভিনয়ে নিয়মিত হন। তিন বছরে বেড়েছে পরিচিতি করেছেন অনেক দর্শকপ্রিয় কাজ। সম্প্রতি অভিনেত্রী পরিচয়ের বাইরে তাঁর নামের সঙ্গে চলচ্চিত্র পরিচালকও যুক্ত হয়েছে।

রোজা রমজান, সেহরি ও কাজসহ নানা প্রসঙ্গে কথা হয় সংবাদমাধ্যমের সঙ্গে।

ঈদে কয়টি নাটক আসবে?

ঈদের নাটকের সংখ্যা বলতে পারছি না। গুণে বলা সম্ভব না। তবে বেশ কয়েকটি নাটক আসব এবার। অপূর্ব ভাইয়ার সাথে বেশ কয়েকটি কাজ যাবে। এর আগে এত বেশি কাজ যায়নি।

সিনেমার খবর বলুন।

নতুন সিনেমার খবর আপাতত নেই। তবে একটা যৌথ প্রযোজনার সিনেমা আমি শুরু করেছি। কলকাতার কাজ। সেটা এখনি মুক্তি পাচ্ছে না। খুব সম্ভবত আগামী বছর মুক্তি পেতে পারে।

ওটিটি নিয়ে আপনার বক্তব্য কি?

ওটিটি নিয়ে বলার মত মানুষ আমি হইনি। সেখানে অবশ্যই বুদ্ধিমান মানুষেরাই আছে তারা সব বুঝেই কাজ করছে। তবে একটা কথা বলতে পার, যখন সেখানে অনেক মানুষ কানেক্ট হবে তখন আরও ভাল কাজ হবে। এখনো তেমন মানুষ সেখানে হয় নাই।

দুই বাংলায় কাজ করেছেন ভিন্ন কি মনে হয়?

স্পেশাল কিছু দেখি না। একি রকম মনে হয় আমার। তবে তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি ডেডিকেটেড। অনেক অর্গানাইজড তারা এটা ভাল।

ছোট বেলায় রমজান কেমন ছিল আপনার কাছে?

ছোট বেলায় রমজান মাস অনেক এক্সাইটিং ছিল। যখন ছোট ছিলাম আব্বু আম্মু সেহরিতে উঠাতে চাইতো না। কারণ রোজা রাখতে পারতাম না। অসুস্থ হয়ে যেতাম। কিন্তু আমি লুকিয়ে এলার্ম দিয়ে রাখতাম সেহরিতে উঠার জন্য ।

তারকা হবার পরে রমজান কিভাবে ধরা দেয় আপনার কাছে?

তারকা কেন বলছেন আমি জানি না। কিন্তু এখন যেটা হয়েছে জীবনটা একটু কর্ম ব্যস্ত হয়ে গেছে কাজের চাপ। যেমন রোজা রেখে বেশি নড়াচড়া করা যাবে না। কাজ করা যাবে না বাসাত শুয়ে বসে থাকতে পারতাম। এখন কাজ করে যেতে হয়। এটাই একটু ভিন্ন।

রোজা রেখে শুটিং করতে সমস্যা হয় কি না?

একটু সমস্যা হয়। পরে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই। তবে সমস্যা নেই কষ্ট হলেও রোজা রেখে শুটিং করতে মনে আলাদা প্রশান্তি কাজ করে।

ইফতার কি পরিবারের সঙ্গে করা হয়?

শুটিং বাসার কাছাকাছি হলে এক ফাকে বাসা গিয়ে ইফতার করে আবার দৌড় দেই শুটিং সেটে। ইফতার অনেক সময় পথে করতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *