Home ফিচার আবারও বিশ্বজয় করলেন বাংলাদেশি হাফেজ তাকরিম

আবারও বিশ্বজয় করলেন বাংলাদেশি হাফেজ তাকরিম

0
215

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা এর কৃতি শিক্ষার্থী সালেহ আহমাদ তাকরীম। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সুনাম বয়ে এনেছেন তিনি। দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তাকরীম।

বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের তাকরীম। দ্বিতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

আরও পড়ুন-

বঙ্গবাজারের ব্যবসায়ীদের ইফতারে ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

ঈদের পর বিয়ে করে কানাডা যেতে চেয়েছিলেন তামান্না

পবিত্র রমজানে এই প্রতিযোগিতা শুরু হয়। সারা বিশ্বের কৃতী হাফেজরা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়েছেন।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনি পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরীম।

এর আগে গতবছর সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছিলেন হাফেজ তাকরীম। সেই ধারাবাহিকতায় এবার তার চেয়েও বড় কৃতিত্ব অর্জন করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here