Home বিনোদন ফলাফল পাল্টে দিয়ে আমাকে পরাজিত করা হয়েছে: হিরো আলম

ফলাফল পাল্টে দিয়ে আমাকে পরাজিত করা হয়েছে: হিরো আলম

0
237

ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৪ এবং ৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার ভাষ্য, ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি। কিন্তু ফলাফলের জায়গায়ে গণ্ডগোল করেছে; ভোটের ফলাফল পাল্টে দিয়েছে।

বগুড়ার দুই আসনে নির্বাচনে পরাজয়ের পর বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের এরুলিয়ায় তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম এসব অভিযোগ করেন।

হিরো আলম বলেন, ভোটের ফলাফল সবাই জানেন। আমাদের নন্দীগ্রাম যখন ফলাফল ঘোষণা করা হয়, সেখানে ৪৯ কেন্দ্র। সবাই বলেছেন- আপনি পাস করেছেন। ভোটাররাও ভোট দিয়েছেন। আমার এত ভোট গেলো কই?

তিনি বলেন, আজ সারা বাংলাদেশ তাকিয়ে ছিল, হিরো আলমের কী হবে? আমার গর্বে বুক ভরে গেছে। আজকের নির্বাচনে মনে হয়েছে, আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম। ভোটের ফলাফল সবাই জানেন। আমাদের নন্দীগ্রাম যখন ফলাফল ঘোষণা করা হয়, সেখানে ৪৯ কেন্দ্র। সবাই বলেছেন আপনি পাস করেছেন। ভোটাররাও ভোট দিয়েছেন। আমার এত ভোট গেলো কই? নির্বাচন কর্মকর্তা ৩৯ ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা দিয়ে থেমে যান। এরপর সরাসরি বাকি ১০ কেন্দ্রে তানসেন জয়ী বলে ঘোষণা দেন। এই ১০ কেন্দ্রেই ফলাফল কারচুপি করা হয়েছে।

হিরো আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, বিজিবি ও র‍্যাব বলেছে- আপনি জিতেছেন। ফলাফল ঘোষণা হওয়ার আগেই আওয়ামী লীগের লোকজন বলছে, মশাল জিতে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আওয়ামী লীগের লোকজনও আমাকে ভোট দিয়েছেন। দল নয় আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। ওই ভোটগুলো গেলো কই? এই ফলাফল আমি মানি না।

তিনি আরও বলেন, এসব অনিয়মের বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেইনি। তবে ফলাফলের বিরুদ্ধে আদালতে যাবো। ১০টি কেন্দ্রের ভোট গণনা বাদ দিয়েই ফলাফল দিয়েছে প্রশাসন। এই কেন্দ্রগুলোতে আমি কত ভোট পাইলাম তা জানানো হলো না আমাকে।

হিরো আলম আরও অভিযোগ করেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি। কিন্তু ফলাফলে জায়গায়ে গণ্ডগোল হয়েছে। ফলাফল পাল্টে দিয়েছে। সদরের ভোট নিয়েও অভিযোগ রয়েছে। লাহেরি পাড়ায় আমার এজেন্ট ঢুকতে দেয়নি। তানসেনের কোনো নাম-গন্ধই ছিল। তাকে পাস করানো হয়েছে।

‘কিছু কিছু শিক্ষিত লোক আমাকে মেনে নিতে চায় না। তারা ভাবে আমি পাস করলে দেশের সম্মান যাবে, অনেকের সম্মান যাবে। অফিসারদের লজ্জা যে হিরো আলমেক স্যার বলে সম্বোধন করতে হবে। আমাকে জিততে দেওয়া হয়নি।’

আশরাফুল আলম অভিযোগ করে বলেন, মহাজোটের মশাল মার্কা কোনো কেন্দ্রে ভোট পাঁচশ পেলে আমি ২৮ ভোট পাওয়ার প্রশ্নই উঠে না। শহরের মধ্যে আমি একটু আশঙ্কায় ছিলাম। এই কারণে বাসায় সংবাদ সম্মেলন করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here