পাঁচ শর্তে বাংলাদেশে আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে দ্বিধা ছিল! কিন্তু সব শঙ্কা কেটে গেছে। নোরাকে ঢাকায় আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে তাকে ঢাকায় আসার অনুমতি দেয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠিতে জানানো হয়েছে, উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী মিস নোরা ফাতেহিকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলো।

নোরার বাংলাদেশ সফরে আসার আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা। তিনি জানান,‘বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে।’

তিনি আরও জানান, ‘নোরা ফাতেহির বাংলাদেশে আসতে আর কোনো আইনি জটিলতা নেই। আগামী ১৮ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন’

নোরাকে বাংলাদেশে আসার জন্য মোট পাঁচটি শর্ত দিয়েছে বাংলাদেশ সরকার। তার একটিতে বলা হয়েছে ‘নোরা ফাতেহিকে আগামী ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতীত) বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না’।

এর আগে নোরা ফাতেহির ঢাকার মঞ্চে নাচার সকল প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *