বউমার পাশে আছি, এ মাসেই আমি দাদি হবো: পরীমণির শাশুড়ি

আনাগত সন্তানের অপেক্ষায় অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমণি। সব ঠিক থাকলে চলতি মাসেই তাদের ঘরে আসছে নতুন অতিথি। তাই অনাগত সন্তানকে স্বাগত জানাতে সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন রাজ-পরী।

এদিকে পুত্রবধূর সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসায় সিলেট থেকে ঢাকায় এসেছেন পরীমণির শাশুড়ি জাহানারা বেগম। রাজ-পরীমনির ঢাকার বাসায় ছেলের বউকে সময় দিচ্ছেন তিনি।

সংবাদমাধ্যমকে রাজের মা জাহানারা বেগম বলেন, ‘বউমা যেহেতু অন্তঃসত্ত্বা, তাকে সময় দেওয়া দরকার। আল্লাহ চাইলে এ মাসেই আমি দাদি হতে পারি। বউমার পাশে থাকতে ঢাকায় আছি।’

এদিকে গত ঈদে ছেলে শরিফুল রাজের পরাণ ছবি মুক্তি পেয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পরিচিতজনেরা ফোন করে রাজের অভিনয়ের প্রশংসা করছেন।

এমনকি সিলেটে রাজের বাবা যখন ঘরের বাইরে যান, সেখানেও তাঁর ছেলেকে নিয়ে আলোচনা হয়। সিলেট থেকে ফোনে সেসব কথা মাকে জানান রাজের বাবা। তাই সোমবার সিনেমাটি দেখতে ছেলের সঙ্গে প্রেক্ষাগৃহে যান জাহানারা বেগম।

এ সময়ে সন্তানের সিনেমায় অভিনয় দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন রাজের মা। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন তিনি।

আরও পড়ুন-

মা আমার জীবনের মহানায়ক: শরিফুল রাজ

বউমা অনেক ভালো, রান্না করে, আদর যত্ন করে: পরীমণির শাশুড়ি 

হলে গিয়ে পরীমণির সিনেমা দেখলেন শ্বশুর-শাশুড়ি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *