Home প্রধান খবর ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

0
109
গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

ভোলা: ভোলায় আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল-সন্ধ‍্যা হরতাল ঘোষণা করেছে ভোলা জেলা বিএনপি। পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনায় এই কর্মসূচী দেয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান বলেন, ভোলা জেলা বিএনপির ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।

এদিকে, ভোলা জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যুর খবরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে কে-জাহান মার্কেটের সামনে দিয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৩ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।

রোববার (৩১ জুলাই) লোডশেডিং ও বিদ্যুৎখাতে অনিয়ম ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচিতে ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সেদিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম নিহত হন। এ নিয়ে ভোলার ঘটনায় দুজনের মৃত্যু হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here