বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজ। গত বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ বছর ১০ জানুয়ারি। সেদিন তারা অনাগত সন্তানের কথাও সামনে আনেন।
রাজ-পরী দম্পতির ঘর আলো করে নতুন অতিথি আর কয়েকদিন পরই চলে আসবে। প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দ বেশ উচ্ছ্বাসের সাথেই উপভোগ করছেন এই দম্পতি। অনাগত সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ-পরীর সরব উপস্থিতিই তা আরো জানান দেয়।
নিজপত্নীর একটি ছবি নিজের ফেসবুক আইডি থেকে বুধবার (৩ আগস্ট) শেয়ার করেছেন চিত্রনায়ক শরিফুল।
সেই পোস্টে তিনি লেখেন, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবন পুরোপুরি বদলে গেছে। বিয়ের দিন থেকেই আমাদের জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হয়। সেদিন আমাদের ভালোবাসা আরও বেশি পরিপূর্ণ ও শক্তিশালী হয়।
রাজ আরও লেখেন, ‘তোমার প্রশংসা করে শেষ করা যাবে না। তোমার উপস্থিতি ও ভালোবাসা আমার জীবনকে স্বর্গ বানিয়েছে। এজন্য পরীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘গুনিণ’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরীর প্রেমে হয়। এরপর সাত দিনের মাথায় প্রেমকে তারা পরিণয়ে পরিণত করেন। বর্তমানে রাজপরী নিজের অনাগত সন্তানের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জানা গেছে এই মাসেই তাদের সন্তান পৃথিবীতে আসবে।
