পরীমণিকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যি লাকি: শরীফুল রাজ

২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু অভিনেতা শরীফুল রাজের। এরপর ২০১৯ সালের ‘ন ডরাই’ এবং ২০২১ সালের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেন।

কিন্তু এসব সিনেমা দিয়ে তেমন একটা সাড়া ফেলতে পারেননি রাজ। তবে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমা দিয়ে দারুণ সাফল্য পাচ্ছেন রাজ।

এতোদিন চিত্রনায়িকা পরীমনির স্বামী হিসেবে আলোচনায় আসতেন তিনি। এবার অভিনয় দক্ষতা দিয়ে আলোচনার কেন্দ্রে রাজ।

এবার ঈদে দেশের ১১টি সিনেমাহলে মুক্তি পাওয়া ‘পরাণ’ -এ রাজের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তবে মিমকে ছাপিয়ে দর্শকের হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছেন রাজ।

এদিকে রাজকে ঘিরে দর্শকের এই উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে মুগ্ধ তার সহধর্মিণী চিত্রনায়িকা পরীমণি। ঈদে নিজের সিনেমা মুক্তি না পেলেও রাজের সাফল্যে আনন্দে ভাসছেন তিনি।

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরীমনি বিশ্রামে রয়েছেন। অন্যদিকে সিনেমার প্রচারণায় বিভিন্ন জেলায় যাচ্ছেন রাজ। এরই ধারাবাহিকতায় রাজ সম্প্রতি ঢাকার অদূরে গাজীপুর গিয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়ক।

স্ত্রী হিসেবে পরীমনি কেমন? জানতে চাইলে রাজ বলেন, স্বীকার করতে দ্বিধা নেই, মুক্তকণ্ঠে বলছি, স্ত্রী হিসেবে পরীর চেয়ে বেটার পার্টনার হয়তো আমার জীবনে আসতো না। আমি সত্যি লাকি! মাঝেমধ্যে আমার অবাক লাগে! ও এতোটা গোছালো আমি সত্যি প্রত্যাশা করিনি। এদিক দিয়ে আমার বিপরীত বলতে পারেন। অর্থাৎ আমি যতোটা অগোছালো ও ঠিক ততোটাই গোছালো।

আর মানুষ হিসেবে পরীমনি কেমন, সেটাও জানাতে ভুললেন না এই নায়ক। তিনি বলেন, মানুষ হিসেবেও পরীমনি চমৎকার! বাসায় ও যেমন নায়িকা না, আমিও নায়ক না। বাসায় পরীমনি গৃহিণী। বাংলার ঘরে ঘরে গৃহিণীদের যে চিরায়ত বৈশিষ্ট্য সব ওর মধ্যে রয়েছে। ও যেমন ভালো অভিনেত্রী, ভালো স্ত্রী তেমনি একজন ভালো মনের মানুষ।

পরীমনিকে আদর্শ গৃহিণী বলার কারণ ব্যখা করে রাজ বলেন, ও সারাক্ষণ বাসায় রান্না করে। এখন বেবি ক্যারি করায় রেস্টে আছে। তারপরও শরীর ভালো লাগলে বা মনে চাইলে সে আমাদের নিষেধ অমান্য করেও রান্না ঘরে যায়। বিভিন্ন আইটেম নিজেই রান্না করে বাসার সবাইকে খাওয়ায়। বাংলা খাবার ভালো রান্না করে সে। এ ছাড়াও ভেজিটেবল আইটেম, মাছ, মাটন ভালো রান্না করে। তবে স্পেশাল হলো পরীর হাতের বিফ- অসাধারণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *